Wednesday, 26 August 2015

লপ্রেক

ও : এবার ছুটিতে কলকাতা এলে আমাকে পলিটিকাল সাইন্স পড়িয়ে দিও।
আমি : কি ?
ও : আরে ওই জয়প্রকাশ নারায়ণ আন্দোলন আর ভারতের রাজনীতি।  এই পার্টটুকু শুধু।
আমি : কি করে আশা করো।  আমি কম্পিউটার সাইন্স এর ছাত্র।
ও : আমি জানি B.Tech থার্ড year অইসব পড়েই কাটিয়েছ। আর এই করতে গিয়ে তোমার java শেখা হয়েনি।
আমি : সে হবে হয়েতো।  কিন্তু আমি পলিটিকাল সাইন্স পরাতে পারব না।
ও : পারতেই হবে।
আমি : নিজে পড়।  এতো পরনির্ভরশীল হওয়া ভালো না।
ও : তুমি পর কবে থেকে হলে।

লপ্রেক

আমি : কিন্তু তবু ও, আমাদের একটু sacrifice এ কারো যদি একটু আনন্দ হয়ে থাকে তো ক্ষতি কোথায়।
ও : না, ওনাদের ও বোঝা উচিত।
আমি : দেখো, পার্সোনাল লাইফ এ আমরা sacrifice করি একে অন্যর জন্য।  আর তুমি তোমার মায়ের জন্য এটুকু করবে না।
ও : আমরা sacrifice করি ? না আমি করি?
আমি : কেন আমি করি না?
ও : না।  তুমি সুযোগ পেলেই শুনিয়ে দাও।
আমি : এ মা, এটা বলতে পারলে? (হেসে) নিজের 'সোনা'কে কেউ সোনাতে পারে ?

লপ্রেক

ও : আমি কিন্তু খুব ডিমান্ডিং ।
আমি : আমি ও ডিমান্ড পুরো করবো না এটা কে বললো ?
ও : প্রতি মাসে মায়ের কাছে যাবো।
আমি : মা আমাদের সাথেই থাকবেন।
ও : প্রতি মাসে ৩ বার ঘুরতে যেতে হবে।
আমি : ৪ বার যাব। মাসে এটলিস্ট ৪ টে weekend হয়ে থাকে।
ও : না আমি ৩ বার ই  যাব।
আমি : কেন?
ও : একটা weekend তোমার জন্য butter চিকেন করতে হবে যে।